ঢাকা, বাংলাদেশ   রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত জেলায় একযোগে ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

সাত জেলায় একযোগে ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে দেশের সাত জেলায় একযোগে ৯০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারের পাশাপাশি সম্ভাব্য সহিংসতা ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ নজরদারির ব্যবস্থা।

শনিবার (২১ নভেম্বর) বিজিবির গণমাধ্যম শাখা এ তথ্য জানিয়েছে।

মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকা জেলায় ১৮ প্লাটুন, ঢাকা মহানগরে ৫, নারায়ণগঞ্জে ৬, গাজীপুরে ১৫, গোপালগঞ্জে ২৯, ময়মনসিংহে ২, ফরিদপুরে ৫ এবং কক্সবাজারে ৬ প্লাটুন দায়িত্ব পালন করছে। অতিরিক্ত ৪ প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি।

এদিকে ড্রোন, বডি ক্যামেরা ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করছে বিজিবি সদর দপ্তর। বিশৃঙ্খলা ও নাশকতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ও নজরদারি।