ঢাকা, বাংলাদেশ   রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈশাখী টিভির কার্যালয়ে হাতাহাতি, এরপরই আটক প্রধান সম্পাদক টিপু আলম মিলন!

বৈশাখী টিভির কার্যালয়ে হাতাহাতি, এরপরই আটক প্রধান সম্পাদক টিপু আলম মিলন!

রাজধানীর মহাখালীতে বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির পর প্রতিষ্ঠানটির ডিএমডি ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বেলা সাড়ে ৩টার দিকে পদ-পদবি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে টেলিভিশনটির কয়েকজন কর্মী আহত হন।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ মুনসুর জানান, অপ্রীতিকর পরিস্থিতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে টিপু আলম মিলনকে আটক করে থানায় নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, মিলনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম চলমান।

প্রতিষ্ঠানটির এক কর্মীর দাবি, পদ-পদবি নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই হাতাহাতির সূত্রপাত হয়েছে।