শনিবার (২১ নভেম্বর) সিরাজগঞ্জে চক্ষু স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
তিনি জানান, ২০২৮ সালের ২০ নভেম্বরের মধ্যে এ কার্যক্রমের লক্ষ্য পূরণ করতে চায় সরকার। জেলার প্রায় ৩৩ হাজার দৃষ্টিহীন মানুষের মধ্যে ২৬ হাজারের দৃষ্টিশক্তি ছানি অপারেশনের মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব বলে জরিপে উঠে এসেছে।
কর্মসূচির আওতায় জেলার প্রতিটি ইউনিয়নে চক্ষু শিবির আয়োজন করে ৫ থেকে ৬ লাখ মানুষের চোখ পরীক্ষা এবং ৩ থেকে ৪ লাখ মানুষকে বিনামূল্যে চশমা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, জাতীয় পর্যায়ে ২০৩০ সালের মধ্যে দুই কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে এক কোটি মানুষকে চশমা এবং ১০ লাখ মানুষকে ছানি অপারেশনের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে পরিচালিত কর্মসূচির উদ্বোধনী দিনেই প্রায় দেড় হাজার মানুষের চোখ পরীক্ষা করা হয়।
