শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালংয়ের ১৪ কিলো এলাকায় কয়েক দফায় গোলাগুলির ঘটনা ঘটে বলে জানা গেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, সকালে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালানোর সময় সশস্ত্র সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। এতে উভয় পক্ষের মধ্যে কয়েক দফায় গোলাগুলি হয়।
তবে পিসিজেএসএসের দায়িত্বশীল একটি সূত্র গোলাগুলির খবর অস্বীকার করেছে। তাদের দাবি, সাজেকের কোথাও এ ধরনের ঘটনা ঘটেনি এবং মাচালং এলাকায় সংগঠনটির কোনো দল অবস্থান করছে না। এ সংক্রান্ত খবরকে ভিত্তিহীন বলেও দাবি করেছে সংগঠনটি।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন জানান, গত কয়েক দিন ধরে সাজেকের বিভিন্ন এলাকায় গুলির শব্দ শোনা যাচ্ছে। শনিবার সকাল ৯টা থেকে মাচালং এলাকায় থেমে থেমে কয়েক দফায় গোলাগুলির শব্দ শোনা গেছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।
