ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিটি নির্বাচনী আসনে ‘ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি’ গঠনের প্রস্তাব জামায়াত এমপি’র

প্রতিটি নির্বাচনী আসনে ‘ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি’ গঠনের প্রস্তাব জামায়াত এমপি’র

দেশের প্রতিটি সংসদীয় আসনে সংসদ সদস্যদের নেতৃত্বে ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান। গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনা তুলে ধরে তিনি এ প্রস্তাব দেন।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিলের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে এ প্রস্তাব দেন পাবনা-১ আসনের এই সংসদ সদস্য।

নাজিবুর রহমান বলেন, গোপালগঞ্জে একজন সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। একই এলাকায় জামায়াতের এক ইউনিয়ন আমিরের দোকানেও অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, ফ্যাসিবাদ প্রতিরোধে কার্যকর উদ্যোগ না নিলে দেশের উন্নয়ন ও জনগণের প্রত্যাশা ব্যাহত হবে। প্রশাসনের মধ্যে থাকা আওয়ামী লীগপন্থী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।

আলোচনায় জামায়াতের আরেক সংসদ সদস্য সাইফুল আলম গোপালগঞ্জের সহিংসতা এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।