ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান যুদ্ধে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, মেয়াদোত্তীর্ণ ক্ষেপণাস্ত্রও ব্যবহার!

ইরান যুদ্ধে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, মেয়াদোত্তীর্ণ ক্ষেপণাস্ত্রও ব্যবহার!

ইরানের সঙ্গে যুদ্ধে অস্ত্রের মজুত নিয়ে চাপে পড়েছে যুক্তরাষ্ট্র। সংকট মোকাবিলায় মেয়াদোত্তীর্ণ হিসেবে চিহ্নিত টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রও পরীক্ষা ও সংস্কারের পর পুনরায় ব্যবহার করেছে মার্কিন নৌবাহিনী। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির শুনানিতে বিষয়টি জানান মার্কিন নৌবাহিনীর পরবর্তী প্রধান পদে মনোনীত হাং কাও।

তিনি বলেন, পুরোনো অস্ত্রের কার্যক্রমসংক্রান্ত কোড পরিবর্তন করে সেগুলো ব্যবহারের উপযোগী করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরান যুদ্ধের প্রথম চার সপ্তাহে যুক্তরাষ্ট্র ৮৫০টির বেশি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। পরবর্তী সময়ে ব্যবহারের সংখ্যা এক হাজার ছাড়ায়।

একেকটি টমাহক ক্ষেপণাস্ত্রের দাম প্রায় ৩৬ লাখ ডলার। উৎপাদনে সময় লাগে দুই বছর পর্যন্ত। বর্তমানে মাসে ৬০টির বেশি ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছে।

তবে কতটি পুরোনো ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, তা প্রকাশ করেননি হাং কাও। বিশেষজ্ঞদের মতে, মেয়াদোত্তীর্ণ অস্ত্র ব্যবহারের আগে যথাযথ পরীক্ষা ও সংস্কার জরুরি। এতে নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করা সম্ভব।