ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন-লুটপাট, ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র

গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন-লুটপাট, ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র

বুধবার দুপুরে বাড়িটি ঘুরে দেখা যায়, তিনতলা ভবনসহ আশপাশের কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে গেছে আসবাব, টিনের চাল, গোয়ালঘর ও খড়ের পালা। ঘরের মেঝেতে ছড়িয়ে ছিল পোড়া ধান-চাল ও ভাঙা জিনিসপত্র।

জিলানীর ভাই হায়দার আলীর দাবি, মঙ্গলবার রাত আটটার দিকে কয়েক শ ব্যক্তি বাড়িতে হামলা চালান। তারা ঘরের মালামাল লুটের পর বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেন।

পরিবারের সদস্য আনিসার অভিযোগ, হামলাকারীরা তালা ভেঙে ভবনে প্রবেশ করেন। স্বর্ণালংকার, ফ্রিজ, টেলিভিশনসহ বিভিন্ন সামগ্রী নিয়ে যাওয়ার পর পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়।

হায়দার আলী আরও দাবি করেন, পরিবারের সদস্যদের কয়েক ভরি স্বর্ণালংকার লুট হয়েছে। হামলাকারীদের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মী বলে অভিযোগ করেছেন তাঁরা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।