ঢাকা, বাংলাদেশ   রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে হামে মৃত্যুহীন দিন, নতুন ভর্তি ১৭৭

সিলেটে হামে মৃত্যুহীন দিন, নতুন ভর্তি ১৭৭

সিলেট বিভাগে টানা কয়েক দিনের মৃত্যুর পর এক দিন হামে কারও মৃত্যু হয়নি। তবে নতুন করে ৩২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭৭ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৮৩ জন।

রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩৫৪। এর মধ্যে সিলেটে ৪৪২, হবিগঞ্জে ২৭৬, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৪৭৮ জন আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১৭৭ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫১, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৯, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চার, পার্কভিউ মেডিক্যালে ১৪, নর্থ ইস্ট মেডিক্যালে ছয় এবং মাউন্ট এডোরা হাসপাতালে একজন ভর্তি হয়েছেন। এ ছাড়া হবিগঞ্জের জেলা সদর হাসপাতালে চার ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৭, মৌলভীবাজারের জেলা সদর হাসপাতালে সাত ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার, সুনামগঞ্জের জেলা সদর হাসপাতালে ছয় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন ভর্তি হয়েছেন।

বর্তমানে চিকিৎসাধীন ৫৮৩ জনের মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৪২২, হবিগঞ্জে ৭২, মৌলভীবাজারে ৪৬ এবং সুনামগঞ্জে ৪৩ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত সিলেট বিভাগে হাম ও হাম উপসর্গে ২১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম উপসর্গে সিলেটে ৮৫, হবিগঞ্জে ৩১, মৌলভীবাজারে ১৬ এবং সুনামগঞ্জে ৭৫ জন মারা গেছেন। নিশ্চিত হাম রোগে মারা গেছেন সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন এবং সুনামগঞ্জে একজন।

এর আগের ২৪ ঘণ্টায় সিলেটে হাম উপসর্গে ১৯ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়। ওই সময়ে নতুন করে ১০ জনের হাম শনাক্ত হয়েছিল এবং উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৩৬ জন।