ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

উত্তরায় হঠাৎ উধাও চীনা ভ্লগাররা, বন্ধ হলো যে কর্মকাণ্ড

উত্তরায় হঠাৎ উধাও চীনা ভ্লগাররা, বন্ধ হলো যে কর্মকাণ্ড

রাজধানীর উত্তরায় কয়েক মাস ধরে সকাল থেকে রাত পর্যন্ত লাইভ ভিডিও করতেন চীনা নাগরিকেরা। স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর, রাস্তাঘাট ও জীবনযাপন ধারণ করে এসব ভিডিওতে নানা মন্তব্য করতেন তাঁরা। তবে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ার পর ৭ নভেম্বর থেকে তাঁদের আর এলাকায় দেখা যাচ্ছে না।

স্থানীয় বাসিন্দারা জানান, আগে উত্তরার ১২ নম্বর সেক্টর ও টেকপাড়া এলাকায় প্রতিদিন অনেক চীনা নাগরিক ভিডিও করতেন। রিকশাচালক ও পথচারীদেরও ক্যামেরায় ধারণ করতেন তাঁরা।

পুলিশ জানায়, সংবাদ প্রকাশের পর চীনা নাগরিকদের কার্যক্রম পর্যবেক্ষণ শুরু হয়। তাঁদের ভিসা ও পাসপোর্ট যাচাইয়ের পাশাপাশি পর্যটক ভিসায় এ ধরনের কর্মকাণ্ডের কারণ জানতে চাওয়া হয়েছে।

এসব ভিডিওতে উত্তরার বিভিন্ন স্থানকে ভারতের রাজধানী নয়াদিল্লি হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে উদ্বেগ জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।