ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান নিয়ে ইসরায়েলের বিরোধীদলীয় নেতার মন্তব্য, সামরিক পদক্ষেপে কী বললেন?

ইরান নিয়ে ইসরায়েলের বিরোধীদলীয় নেতার মন্তব্য, সামরিক পদক্ষেপে কী বললেন?

ইরানের বিরুদ্ধে এই মুহূর্তে সামরিক অভিযান চালানোর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ইসরায়েলের বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট। তার মতে, ইরান ইসরায়েলের জন্য গুরুতর নিরাপত্তা হুমকি হলেও বর্তমানে এমন কোনো তাৎক্ষণিক পরিস্থিতি তৈরি হয়নি, যার জন্য সরকার গঠনের আগেই সামরিক পদক্ষেপ নিতে হবে।

সোমবার (২৩ নভেম্বর) সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জেরুজালেমের পার্লামেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইজেনকোট বলেন, ইরানি হুমকি ইসরায়েলের সামনে থাকা সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জগুলোর একটি। তবে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলের জন্য সরাসরি ও তাৎক্ষণিক হুমকি রয়েছে বলে তিনি মনে করেন না।

তিনি আরও বলেন, এমন কোনো জরুরি পরিস্থিতি নেই, যার কারণে নতুন সরকার গঠনের আগে হস্তক্ষেপ বা সামরিক অভিযান চালানো প্রয়োজন।

ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত বিরোধীদলীয় নেতা হিসেবে আইজেনকোটের এই বক্তব্য দেশটির ইরাননীতি ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।