শনিবার (২১ নভেম্বর) ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সরকার পরিবর্তন নিয়ে তিনি কখনোই খুব বেশি ভাবেননি। তাঁর ভাষ্য, আগের দুই নেতৃত্বগোষ্ঠীকে সরিয়ে এখন তৃতীয় গোষ্ঠীর সঙ্গে কাজ করছেন।
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার প্রসঙ্গেও কথা বলেন তিনি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে খামেনিসহ কয়েকজন ইরানি কর্মকর্তা নিহত হন।
ট্রাম্প বর্তমান ইরানি নেতৃত্বকে আগের তুলনায় বেশি যুক্তিসংগত বললেও তাদের সঙ্গে আলোচনা কঠিন বলে মন্তব্য করেন। তাঁর দাবি, সমঝোতায় পৌঁছানোর পরও ইরান পরদিন তা ভঙ্গ করে।
তিনি এমন একটি চুক্তি চান, যা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিবর্তন হলেও কার্যকর থাকবে এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখবে।
এদিকে, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান বিবেচনার খবর দিয়েছে সিবিএস নিউজ। তবে রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ প্রত্যাখ্যান করেছে তেহরান।
