ঢাকা, বাংলাদেশ   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

তাজমহলে যাওয়ার অনুমতি, যে জায়গায় যেতে পারছেন না পাকিস্তানি মন্ত্রী!

তাজমহলে যাওয়ার অনুমতি, যে জায়গায় যেতে পারছেন না পাকিস্তানি মন্ত্রী!

শনিবার (২১ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সভ্যতা সংলাপ সম্মেলনে অংশ নিতে বর্তমানে ভারতে রয়েছেন মুসাদ্দিক মালিক।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের তথ্য অনুযায়ী, তিনি আগ্রার তাজমহল, দিল্লির হুমায়ুনের সমাধি ও দিল্লি হাট পরিদর্শন করতে পারবেন। তবে ঘনবসতিপূর্ণ ও জনাকীর্ণ এলাকা হওয়ায় নিরাপত্তাঝুঁকির কথা বিবেচনায় নিজামুদ্দিন দরগাহে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি ভারত সরকার।

সফরের আগে দরগাহ ও তাজমহল পরিদর্শনের ইচ্ছা জানিয়েছিলেন পাকিস্তানের এই মন্ত্রী। ২০২৫ সালের মে মাসে ‘অপারেশন সিঁদুর’-এর পর এই প্রথম পাকিস্তানের কোনো মন্ত্রী সম্মেলনে যোগ দিতে ভারত সফর করছেন। এর আগে ২০২৩ সালে এসসিও সম্মেলনে অংশ নিতে ভারতে গিয়েছিলেন পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।