রোববার (২২ নভেম্বর) দেশটির উদ্ধার ও অনুসন্ধান সংস্থার স্থানীয় কর্মকর্তা রিজকি দিউয়ান্তো এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার কারখানাটিতে আগুন লাগার পর উদ্ধার অভিযান শুরু হয়। এ সময় চারজনকে জীবিত উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে নিখোঁজ ৩৬ জনের অবস্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
উদ্ধারকর্মীরা নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কাজ করছেন। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
ঘটনার পর কারখানাটির নিরাপত্তাব্যবস্থা ও অগ্নিকাণ্ডের পরিস্থিতি নিয়ে তদন্তের বিষয়েও বিস্তারিত কিছু জানানো হয়নি। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
