ঢাকা, বাংলাদেশ   রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাজমহল দেখতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের সিদ্ধান্তে থামল পরিকল্পনা!

তাজমহল দেখতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের সিদ্ধান্তে থামল পরিকল্পনা!

শুক্রবার (২০ নভেম্বর) দিল্লিতে এসসিওর প্রথম সভ্যতাবিষয়ক সংলাপ ফোরাম শুরু হয়েছে। আগামী রোববার পর্যন্ত চলবে এ আয়োজন।

পাকিস্তানি মন্ত্রী ভারতের কয়েকটি দর্শনীয় ও ধর্মীয় স্থানে যাওয়ার অনুমতি চেয়েছিলেন। তবে ভারত সরকার জানিয়েছে, তিনি শুধু এসসিওর নির্ধারিত কর্মসূচিতেই অংশ নিতে পারবেন।

২০২৩ সালে গোয়ায় এসসিও সম্মেলনে যোগ দিয়েছিলেন পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। এরপর প্রথমবারের মতো পাকিস্তানের কোনো ফেডারেল মন্ত্রী ভারত সফর করছেন।

২০২৫ সালের মে মাসে পেহেলগাম হামলার পর ভারতের ‘অপারেশন সিঁদুর’ পরিচালনার পর এটিই পাকিস্তানের কোনো মন্ত্রীর প্রথম ভারত সফর।

২০০১ সালে প্রতিষ্ঠিত এসসিওর স্থায়ী সদস্য ভারত ও পাকিস্তান ২০১৭ সালে সংস্থাটিতে যোগ দেয়।