উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ শনিবার (২১ নভেম্বর) এ তথ্য জানায়।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার কারখানা পরিদর্শনের সময় কিম উৎপাদনের জন্য প্রস্তুত বিভিন্ন ধরনের স্কুলের আসবাব ও সরঞ্জাম পরীক্ষা করেন। এ সময় তিনি বিজ্ঞান ও শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
ট্রাম্প তার প্রথম মেয়াদে কিমের সঙ্গে তিনবার বৈঠক করেছিলেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পরও উত্তর কোরীয় নেতার সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন তিনি।
তবে চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ত্রিপক্ষীয় সম্মেলন শেষে বৃহস্পতিবার রাতে এশিয়া ছাড়েন ট্রাম্প। ব্যস্ততার কারণে কিমের সঙ্গে বৈঠকের সময় হয়নি জানিয়ে ভবিষ্যতে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দেন তিনি।
এর আগে দুই নেতার বৈঠকে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের বিষয়টি গুরুত্ব পেয়েছিল। জাতিসঙ্ঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটি কর্মসূচি অব্যাহত রেখেছে। বিশ্লেষকদের মতে, চীন ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় পিয়ংইয়ংয়ের আগ্রহ কমাতে পারে।
