ঢাকা, বাংলাদেশ   রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেবানন, মিয়ানমার ও দক্ষিণ সুদানের ৩ লাখ শিশুর শিক্ষায় বড় সহায়তা

লেবানন, মিয়ানমার ও দক্ষিণ সুদানের ৩ লাখ শিশুর শিক্ষায় বড় সহায়তা

শুক্রবার (২০ নভেম্বর) জেনেভায় এ অর্থায়নের ঘোষণা দেয় ‘এডুকেশন ক্যাননট ওয়েট’ (ইসিডব্লিউ)।

তহবিলটির পরিচালক মায়সা জালবুত জানান, এ অর্থ দিয়ে শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা, পড়াশোনার ঘাটতি পূরণ এবং ভবিষ্যৎ সংকটেও শিক্ষা কার্যক্রম চালু রাখার ব্যবস্থা করা হবে।

ঘোষণা অনুযায়ী, লেবাননের ৫৯ হাজার শিশুর জন্য ১ কোটি ৩০ লাখ, মিয়ানমারের দেড় লাখের বেশি শিশুর জন্য ১ কোটি ৬০ লাখ এবং দক্ষিণ সুদানের এক লাখের বেশি শিশুর জন্য ২ কোটি ৩০ লাখ ডলার বরাদ্দ দেওয়া হয়েছে।

জালবুত বলেন, বিশ্বজুড়ে ২৫ কোটি ৮০ লাখ শিশুর শিক্ষা সংঘাত, বন্যা ও বাস্তুচ্যুতির কারণে ব্যাহত হচ্ছে।

তিনি আরও জানান, জরুরি পরিস্থিতি মোকাবিলায় আগাম সতর্কসংকেত পাওয়া গেলে ৫০ লাখ ডলারের বেশি অর্থ ছাড়ের পরিকল্পনা রয়েছে।