এশিয়া সফরের অংশ হিসেবে চীনের শেনঝেনে যাওয়ার আগে দেওয়া ওই পোস্টে নিজের পরবর্তী গন্তব্যের কথা জানান ট্রাম্প।
ফিলিপাইন ছাড়ার আগে দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বৈঠকটিকে ‘চমৎকার’ বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক বাণিজ্য, জাতীয় নিরাপত্তা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।
এ সময় ফিলিপাইনের সঙ্গে একটি ‘যুগান্তকারী’ বাণিজ্য চুক্তির ঘোষণাও দেন ট্রাম্প। তিনি চুক্তিটিকে যুক্তরাষ্ট্রের কৃষক ও জ্বালানি খাতের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করেন।
পোস্টে ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কোসের প্রশংসা করে তাঁকে শক্তিশালী নেতা এবং সৎ ও বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী বলে উল্লেখ করেন ট্রাম্প।
তবে চুক্তির বিস্তারিত শর্ত বা বাস্তবায়নের সময়সীমা সম্পর্কে পোস্টে কিছু জানাননি তিনি।
