ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি ভূখণ্ডে হুথিদের দখল! চাঞ্চল্যকর দাবি টাকার কার্লসনের

সৌদি ভূখণ্ডে হুথিদের দখল! চাঞ্চল্যকর দাবি টাকার কার্লসনের

ইয়েমেনের হুথি বাহিনী সৌদি আরবের কিছু এলাকা দখলে রেখেছে বলে দাবি করেছেন মার্কিন সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসন। তবে তাঁর এ দাবির পক্ষে সুনির্দিষ্ট কোনো প্রমাণ বা তথ্য পাওয়া যায়নি।

সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত এক পডকাস্টে ভূরাজনৈতিক বিশ্লেষক ব্র্যান্ডন জে উইকার্টের সঙ্গে আলোচনায় এ দাবি করেন কার্লসন। তিনি বলেন, হুথিরা সৌদি রাজতন্ত্রের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। বিষয়টি মার্কিন সংবাদমাধ্যমে যথাযথ গুরুত্ব পাচ্ছে না।

কার্লসন অবশ্য সৌদি আরবের কোন এলাকায় হুথিদের অবস্থান রয়েছে, তা জানাননি। তাঁর তথ্যের উৎসও স্পষ্ট করেননি।

এর আগে ২ নভেম্বর মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়, অক্টোবর মাসে সৌদি ভূখণ্ডে ঢুকে সামরিক অভিযান চালিয়েছিল হুথিরা। তবে তারা এখনো কোনো এলাকা নিয়ন্ত্রণ করছে কি না, তা নিশ্চিত করেনি সংশ্লিষ্ট সূত্রগুলো।

হুথিরা সৌদি আরবের দক্ষিণাঞ্চলের আসির, জিজান ও নাজরান অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে।