ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

নেতানিয়াহুর প্রার্থীকে হারিয়ে স্পিকার হলেন আইজেনকটের ঘনিষ্ঠ কাহানা

নেতানিয়াহুর প্রার্থীকে হারিয়ে স্পিকার হলেন আইজেনকটের ঘনিষ্ঠ কাহানা

ইসরায়েলের পার্লামেন্টে গুরুত্বপূর্ণ দুই পদে নেতানিয়াহুবিরোধীদের জয় দেশটির রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। স্পিকার নির্বাচিত হয়েছেন আইজেনকটের ঘনিষ্ঠ মাতান কাহানা।

মঙ্গলবার নেসেটে অনুষ্ঠিত ভোটে কাহানা পেয়েছেন ৬৬ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টির প্রার্থী ওফির কাতজ পেয়েছেন ৫২ ভোট। এর আগে ডেপুটি স্পিকার নির্বাচিত হন নেতানিয়াহুর সমালোচক আরব নেতা আহমেদ তিবি।

নেসেটের ১২০ আসনের নির্বাচনে কোনো দল বা জোট একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এরপর নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট। কাহানা তাঁর ঘনিষ্ঠ সহযোগী।

৫৪ বছর বয়সী কাহানা একসময় ইসরায়েলের স্পেশাল ফোর্সে কাজ করেছেন। স্পিকার হিসেবে তিনি সংসদীয় কার্যক্রমের সময়সূচি ও আইন প্রণয়নের বিতর্ক-ভোটের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। নেতানিয়াহু সরকারের বিতর্কিত বিচার বিভাগ সংস্কারসহ কয়েকটি নীতি পরিবর্তনের উদ্যোগ নিতে পারেন বলেও আশা করা হচ্ছে।