ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ মৃত্যু, শনাক্ত আরও ৬৮ জন

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ মৃত্যু, শনাক্ত আরও ৬৮ জন

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৩ নভেম্বর সকাল ৮টা থেকে ২৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৮৩ জন। বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫২৬ জন এবং চট্টগ্রামে ১৮৩ জন শনাক্ত হয়েছেন।

মৃত ৯ জনের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে ৩ জন করে এবং চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে রয়েছেন। এ সময়ে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৫৯ হাজার ১৯০ জন। এর মধ্যে নিশ্চিত আক্রান্ত ২৬ হাজার ৩০০ জন। একই সময়ে সন্দেহজনক হাম উপসর্গে ১ হাজার ২৫৬ জন এবং নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছে।