ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

দুই দম্পতির গল্পে শ্রেণিবৈষম্যের বাস্তবতা, নেটফ্লিক্সে আলোচনায় ‘পসিবল লাভ’

দুই দম্পতির গল্পে শ্রেণিবৈষম্যের বাস্তবতা, নেটফ্লিক্সে আলোচনায় ‘পসিবল লাভ’

অর্থনৈতিক বৈষম্য, ভালোবাসা, ঈর্ষা ও আত্মমর্যাদার জটিল সমীকরণ নিয়ে নির্মিত কোরীয় সিনেমা ‘পসিবল লাভ’। আট বছর পর এই সিনেমার মাধ্যমে ফিরেছেন প্রশংসিত নির্মাতা লি চ্যাং-দং। মুক্তির পর সিনেমাটি নেটফ্লিক্সের বৈশ্বিক তালিকার শীর্ষে জায়গা করে নেয়।

সিনেমার গল্প আবর্তিত হয়েছে ভিন্ন সামাজিক ও অর্থনৈতিক অবস্থানের দুই দম্পতিকে ঘিরে। মি-ওক ও হো-সক কারখানার শ্রমিক। অন্যদিকে ইয়ে-জি ও সাং-উ বিত্তশালী দম্পতি। শ্রমিক আন্দোলন ও শ্রমিকদের দুর্দশা নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করতে গিয়ে ইয়ে-জি তাঁদের জীবনের সঙ্গে জড়িয়ে পড়েন।

সম্পর্কের এই টানাপোড়েনের মধ্য দিয়ে উঠে এসেছে শ্রেণিবৈষম্য, ব্যক্তিস্বার্থ, সহমর্মিতা ও প্রামাণ্যচিত্র নির্মাণের নৈতিকতার প্রশ্ন। নির্মাতা দেখিয়েছেন, অর্থনৈতিক ও রাজনৈতিক সিদ্ধান্ত কীভাবে মানুষের ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করে।

সিনেমাটিতে অভিনয় করেছেন জিওন দো-ইয়োন, সুল কিয়ং-গু, চো ইয়ো-জিয়ং ও জো ইন-সাং। তাঁদের সংযত অভিনয় এবং নির্মাতার গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ সিনেমাটিকে বিশেষ মাত্রা দিয়েছে।

২ ঘণ্টা ৪৪ মিনিটের সিনেমাটি পোলিশ নির্মাতা ক্রিস্তফ কিসলোভস্কির ‘ডেকালগ’ সিরিজের দশম পর্ব থেকে অনুপ্রাণিত।