ঢাকা, বাংলাদেশ   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

পর্দার চুমুর তালিকায় শীর্ষে জশ, শেষে ক্রিস প্র্যাট: জানালেন জেনিফার

পর্দার চুমুর তালিকায় শীর্ষে জশ, শেষে ক্রিস প্র্যাট: জানালেন জেনিফার

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অ্যান্ডি কোহেনের উপস্থাপনায় ‘ওয়াচ হোয়াট হ্যাপেনস লাইভ’ অনুষ্ঠানে অতিথি ছিলেন জেনিফার। সেখানে তাঁর সঙ্গে ছিলেন ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’ ছবির অভিনেতা জশ হাচারসন।

অনুষ্ঠানে জেনিফারকে জশ হাচারসন, লিয়াম হেমসওর্থ, ব্র্যাডলি কুপার, টিমোথি শ্যালামে ও ক্রিস প্র্যাটের সঙ্গে পর্দার চুমুর অভিজ্ঞতা পছন্দের ক্রমে সাজাতে বলা হয়। তাঁর তালিকায় প্রথমে ছিলেন জশ, দ্বিতীয় লিয়াম, তৃতীয় ব্র্যাডলি এবং চতুর্থ টিমোথি। সর্বশেষে রাখেন ক্রিস প্র্যাটকে।

এ ছাড়া নিজের স্তন ইমপ্লান্টের বিষয়েও কথা বলেন অভিনেত্রী। ‘দ্য হাঙ্গার গেমস’ ছবির শুটিং থেকে ক্যাটনিস চরিত্রের ব্যবহৃত ধনুক-তির নিয়ে গিয়েছিলেন বলেও জানান। তবে সেগুলো এখন খুঁজে পাচ্ছেন না।

জেনিফার ও জশ বর্তমানে নতুন ‘হাঙ্গার গেমস’ ছবির প্রচারণায় অংশ নিচ্ছেন।