ঢাকা, বাংলাদেশ   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

মা হলেন মৌসুমী হামিদ, ছেলের নাম জানালেন অভিনেত্রী

মা হলেন মৌসুমী হামিদ, ছেলের নাম জানালেন অভিনেত্রী

দীর্ঘ প্রতীক্ষার পর মা হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী মৌসুমী হামিদ। রাজধানীর একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। সন্তানের নাম রেখেছেন ওহী বিন ওয়াদুদ। আপাতত অভিনয় থেকে বিরতি নিয়ে নবজাতককে সময় দিতে চান এই অভিনেত্রী।

একটি গণমাধ্যমকে মৌসুমী জানান, ব্যক্তিগত কারণে সন্তানের জন্মের তারিখ প্রকাশ করতে চান না। মা হওয়ার অনুভূতি জানিয়ে তিনি বলেন, সন্তানকে প্রথম দেখা ও স্পর্শ করার অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা কঠিন। ছেলের জন্মের পর প্রথম দুই দিন তাকে ভালোভাবে দেখতে পারেননি। পরে ছেলের চেহারায় নিজের মিল খুঁজে পান।

সন্তানের ঘুম ও খাওয়ার সময় অনুযায়ী বদলে গেছে অভিনেত্রীর দৈনন্দিন রুটিন। কখনো দুই ঘণ্টা ঘুমানোর সুযোগও হচ্ছে না বলে জানান তিনি। এ সময়ে স্বামী আবদুল ওয়াদুদ, শাশুড়ি ও পরিবারের সদস্যদের সহযোগিতা পাচ্ছেন।

গত জুলাইয়ে মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন মৌসুমী। তিনি জানান, স্বামীর সঙ্গে তার ১৪ বছরের বন্ধুত্ব। আপাতত কয়েক মাস অভিনয় থেকে বিরতি নিয়ে সন্তানকে সময় দিতে চান। ছেলের সুস্থতা ও সুন্দর ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।