আন্তর্জাতিক অঙ্গনে আবারও বাংলাদেশের চলচ্চিত্রের সাফল্য। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত দ্বাদশ এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে ‘রইদ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর স্নো লেপার্ড পুরস্কার জিতেছেন নাজিফা তুষী।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আনন্দের খবরটি জানান অভিনেত্রী। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারাকেই বড় অর্জন হিসেবে দেখছেন তিনি।
পুরস্কারটি পরিবার, ভক্ত ও চলচ্চিত্রের পুরো টিমকে উৎসর্গ করেছেন তুষী।
মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ চলচ্চিত্রে তুষীর বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান।
এর আগে কানাডার মোজাইক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীসহ তিনটি পুরস্কার অর্জন করে সিনেমাটি। স্পেনের এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল বার্সেলোনাতেও সেরা চলচ্চিত্রের স্বীকৃতি পায়।
এ ছাড়া ৯৯তম অস্কারে বাংলাদেশের আনুষ্ঠানিক প্রতিনিধিত্বের জন্য নির্বাচিত হয়েছে ‘রইদ’।
