ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

চার বিয়ে, চার বিচ্ছেদ—জীবনের কোন সত্য জানালেন জেনিফার লোপেজ?

চার বিয়ে, চার বিচ্ছেদ—জীবনের কোন সত্য জানালেন জেনিফার লোপেজ?

‘ফ্রেন্ডস কিপ সিক্রেটস’ পডকাস্টে ৫৭ বছর বয়সী এই গায়িকা জানান, জীবনে স্থিরতা ও নিরাপত্তা খুঁজতে বারবার সম্পর্কে জড়িয়েছেন। খ্যাতি থাকা সত্ত্বেও একাকিত্ব অনুভব করতেন তিনি। এমন একজন সঙ্গী চেয়েছিলেন, যিনি কোনো স্বার্থ ছাড়াই তাঁকে ভালোবাসবেন।

সাবেক স্বামী বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদকে অত্যন্ত হতাশাজনক অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন লোপেজ। তবে অতীতের সম্পর্কগুলোতে নিজের ভালোবাসা ও আচরণ নিয়ে গর্বিত বলেও জানান তিনি। কঠিন সময়ে আত্মসম্মান বজায় রাখার পরামর্শ দিয়েছেন অন্যদের।

বর্তমানে পঞ্চমবার বিয়ের পরিকল্পনা নেই তাঁর। তবে ভবিষ্যতে প্রেমে পড়ার সম্ভাবনাও নাকচ করেননি। মার্ক অ্যান্থনির সঙ্গে যমজ সন্তান ম্যাক্স ও এমের বয়স ১৮। তারা কলেজে যাওয়ার পর নিজের ইচ্ছামতো জীবন সাজানোর নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন লোপেজ।