ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি তেল কিনতে সরকারের ব্যয় ৮ হাজার কোটি টাকা, আসছে যেসব তেল

জ্বালানি তেল কিনতে সরকারের ব্যয় ৮ হাজার কোটি টাকা, আসছে যেসব তেল

আগামী ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে প্রায় ৮ হাজার ১০ কোটি টাকার ডিজেল, ফার্নেস অয়েল ও অকটেন আমদানির অনুমোদন দিয়েছে সরকার। ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এসব জ্বালানি আমদানি করা হবে।

বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানায়।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, সিঙ্গাপুরভিত্তিক ট্রাফিগুরা পিটিই লিমিটেডের কাছ থেকে প্রায় ৩ হাজার ৪৯৩ কোটি ৬১ লাখ টাকার ফার্নেস অয়েল কেনা হবে। একই প্রতিষ্ঠান থেকে দুটি প্যাকেজে প্রায় ২ হাজার ৪০৫ কোটি ৩৮ লাখ টাকার ডিজেল আমদানি করা হবে।

এ ছাড়া ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে প্রায় ২ হাজার ১১১ কোটি ১৪ লাখ টাকায় অকটেন কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

ডিজেল ও জেট এ-১ আমদানির আরও দুটি প্রস্তাব পর্যালোচনার জন্য স্থগিত রাখা হয়েছে। বৈঠকে ১ হাজার ৯০৮ কোটি ৮০ লাখ টাকায় যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানির প্রস্তাবও অনুমোদিত হয়েছে।