বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করতে শক্তিশালী আইনি সুরক্ষার প্রয়োজন বলে মন্তব্য করেছেন সাবেক গভর্নর আহসান এইচ মনসুর। একই সঙ্গে ইসলামী ব্যাংক জাতীয়করণের উদ্যোগকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে ব্যাংক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন মনসুর।
তিনি জানান, ব্যাংক খাতের সুশাসন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ সংশোধন জরুরি। সরকারের আর্থিক নীতি এবং কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি পরিচালনার দায়িত্ব পৃথক থাকা উচিত।
ইসলামী ব্যাংক প্রসঙ্গে মনসুর বলেন, সরকারি অর্থ ব্যয় করে বড় বেসরকারি ব্যাংক জাতীয়করণের প্রয়োজন নেই। বরং উপযুক্ত উদ্যোক্তাদের কাছে মালিকানা হস্তান্তর করা উচিত।
রাষ্ট্রায়ত্ত ব্যাংক দ্রুত বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরামর্শও দেন তিনি।
মনসুরের মতে, রাজনৈতিক প্রভাবমুক্ত সুশাসন প্রতিষ্ঠা এবং প্রস্তাবিত সাতটি সংস্কার আইন বাস্তবায়ন ছাড়া ব্যাংক খাতের সংকট কাটানো কঠিন।
