শনিবার (২১ নভেম্বর) শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সকাল ৯টায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেলা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।
মন্ত্রী জানান, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তাদের। এছাড়া ‘এক গ্রাম এক পণ্য’ উদ্যোগ, বিভিন্ন এসএমই ক্লাস্টার এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এতে অংশ নেবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার দেওয়া হবে।
মেলায় প্রতিদিন উদ্যোক্তাদের জন্য কর্মশালা, প্রশিক্ষণ এবং ব্যাংকার-উদ্যোক্তা ঋণ সংযোগ কার্যক্রম থাকবে। অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে ঋণের তথ্য জানা এবং আবেদন করার সুযোগও থাকবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা বিনা প্রবেশমূল্যে মেলা ঘুরে দেখতে পারবেন।
