ঢাকা, বাংলাদেশ   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আট দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৮ হাজার টাকা!

আট দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৮ হাজার টাকা!

বাজুসের নতুন নির্ধারিত দর শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সর্বশেষ দফায় প্রতি ভরি ভালো মানের স্বর্ণের দাম কমানো হয়েছে ১০ হাজার ৯৫৪ টাকা। এর আগে ৬ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সাত দফায় দাম কমানো হয়।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৮৬ টাকা।

অন্যদিকে, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। ২১ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৯২৫ টাকায় বিক্রি হচ্ছে।