ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

২০০ টাকায় সাফের ফাইনাল দেখার সুযোগ, তবু টিকিটে আগ্রহ কম

২০০ টাকায় সাফের ফাইনাল দেখার সুযোগ, তবু টিকিটে আগ্রহ কম

স্বাগতিক বাংলাদেশ ফাইনালে উঠতে না পারায় সাফের শিরোপা নির্ধারণী ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহে ভাটা পড়েছে। গ্যালারিতে দর্শক টানতে ফাইনালের সাধারণ গ্যালারির টিকিটের দাম ১ হাজার টাকা থেকে কমিয়ে ২০০ টাকা করা হলেও কাঙ্ক্ষিত সাড়া মিলছে না।

আজ ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের মধ্যে সাফের ফাইনাল অনুষ্ঠিত হবে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াই ঘিরে উত্তেজনা থাকার কথা থাকলেও দর্শকদের মধ্যে টিকিট কেনার আগ্রহ তুলনামূলক কম।

ফাইনালের আগের দিন গতকালও অনলাইন প্ল্যাটফর্মে বেশির ভাগ টিকিট অবিক্রীত ছিল। টুর্নামেন্টের অফিশিয়াল টিকিট বিক্রির প্ল্যাটফর্ম ‘টিকিফাই’-এর ওয়েবসাইটে দেখা যায়, রোববার টিকিটের দাম কমানোর ঘোষণা দেওয়ার পরও সমর্থকদের সাড়া বাড়েনি।

সাধারণ গ্যালারির টিকিটের দাম ১ হাজার টাকা থেকে কমিয়ে ২০০ টাকা করা হলেও দর্শকদের আগ্রহ ফেরাতে পারেনি এই উদ্যোগ।