ঢাকা, বাংলাদেশ   রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন বাংলাদেশের অধিনায়ক

চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন বাংলাদেশের অধিনায়ক

নারী ইমার্জিং নেশনস ট্রফি থেকে ছিটকে গেছেন বাংলাদেশ অধিনায়ক নাহিদা আক্তার। প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পাওয়া এই বাঁহাতি স্পিনার চোটের কারণে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন না।

প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে চোট পান নাহিদা। নিজের প্রথম ওভারের চতুর্থ বলে শাওয়াল জুলফিকারের একটি শট ফলো থ্রুতে ধরতে গিয়ে ডান হাতের তর্জনিতে আঘাত পান তিনি। ম্যাচ শেষে আঙুলে অস্বস্তি অনুভব করেন এই স্পিনার। চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও খেলতে পারেননি তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) নাহিদাকে ছাড়াই জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন নিয়মিত সহ-অধিনায়ক সোবহানা মোস্তারি।

পাকিস্তানের কাছে ৮ উইকেটে হেরে আসর শুরু করেছিল বাংলাদেশ। এরপর জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারিয়ে জয়ে ফিরেছে দলটি। দুই ম্যাচে এক জয় নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার তিন নম্বরে রয়েছে বাংলাদেশ। আগামী ১৬ নভেম্বর পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ তালিকার দুই নম্বরে থাকা নেদারল্যান্ডস।