ঢাকা, বাংলাদেশ   রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের চিকিৎসকরা রাজনীতির শিকার হয়েছেন: মির্জা আব্বাস

দেশের চিকিৎসকরা রাজনীতির শিকার হয়েছেন: মির্জা আব্বাস

বিগত সময়ে দেশের চিকিৎসকেরা রাজনীতির শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। তিনি বলেন, রাজনৈতিক কারণে অনেক মেধাবী ও যোগ্য চিকিৎসক তাঁদের অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগানোর সুযোগ পাননি। এমন ঘটনা পৃথিবীর অন্য কোনো দেশে নজিরবিহীন।

শনিবার (১৪ নভেম্বর) সকালে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, দেশের চিকিৎসকদের দক্ষতা নিয়ে গর্ব করার যথেষ্ট কারণ রয়েছে। বাংলাদেশের চিকিৎসকেরা বিশ্বের অন্য কোনো দেশের চিকিৎসকদের তুলনায় পিছিয়ে নেই।

তবে দেশের বিপুল জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা এখনো পর্যাপ্ত নয় বলেও উল্লেখ করেন তিনি।