ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে। দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সরকার কাজ করবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ শুক্রবার চট্টগ্রামের ফটিকছড়িতে বাবুনগরী মাদরাসার এক মাহফিলে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে আলেম-ওলামাসহ দেশের মানুষ নির্যাতনের শিকার হয়েছেন। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে জাতিসংঘের হিসাব অনুযায়ী ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া আগের শাসনামলে গুম ও হত্যার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।