দিনাজপুরের বিরল উপজেলায় একটি মাদ্রাসার শৌচাগার থেকে সাফায়েত হোসেন (৮) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদ্রাসার পরিচালককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
শনিবার রাত আটটার দিকে উপজেলা সদরের মাদ্রাসাটির শৌচাগারের দরজা ভেঙে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, শৌচাগারের দরজা দীর্ঘক্ষণ বন্ধ থাকায় সন্দেহ হয়। পরে দরজা ভেঙে শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়।
অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হালিম জানান, শিশুটির মৃত্যুর কারণ তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে শ্বাসরোধের সন্দেহ করা হলেও ময়নাতদন্ত ও তদন্তের আগে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
