ঢাকা, বাংলাদেশ   রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৬৭

হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৬৭ শিশু। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৮৩ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে ১ হাজার ৮৪ শিশু। এ সময়ে নতুন করে ১ হাজার শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯০২ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২০১ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৫ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট ১ হাজার ৩০৬ শিশুর মৃত্যু হয়েছে।

এ সময়ের মধ্যে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ৬৪৬ জনে। নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৫ হাজার ১১১ জনের। মোট ২ লাখ ২০ হাজার ২৪৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাঁদের মধ্যে ২ লাখ ১১ হাজার ৩০৩ জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।