ঢাকা, বাংলাদেশ   শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

  ডায়াবেটিসে আক্রান্ত ১০ জনের ৭ জনই জানেন না, বাড়ছে ঝুঁকি

  ডায়াবেটিসে আক্রান্ত ১০ জনের ৭ জনই জানেন না, বাড়ছে ঝুঁকি

বাংলাদেশে ডায়াবেটিসের প্রকোপ বাড়লেও আক্রান্ত অধিকাংশ মানুষই জানেন না তাঁদের শরীরে বাসা বেঁধেছে এই রোগ। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে প্রকাশিত এক জরিপে দেখা গেছে, দেশে আক্রান্ত প্রতি ১০ জনের প্রায় ৭ জনই রোগ সম্পর্কে অবগত নন।

বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপ (বিডিএইচএস) ২০২২ অনুযায়ী, ডায়াবেটিসে আক্রান্ত নারীদের ৬৭ শতাংশ এবং পুরুষদের ৭২ শতাংশ নিজেদের রোগ সম্পর্কে জানতেন না।

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে ২০ থেকে ৭৯ বছর বয়সী প্রায় ১ কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন।

বিশেষজ্ঞদের মতে, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব, স্থূলতা ও বংশগত প্রবণতা এ রোগের ঝুঁকি বাড়াচ্ছে। শহরাঞ্চলে আক্রান্তের হার তুলনামূলক বেশি।

চিকিৎসকেরা নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা, সুষম খাবার ও ব্যায়ামের পরামর্শ দিয়েছেন। তাঁদের মতে, সচেতনতা ও জীবনযাত্রায় পরিবর্তনের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।