ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে মেলার স্থাপনা ভাঙচুর শেকৃবি শিক্ষার্থীদের

সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে মেলার স্থাপনা ভাঙচুর শেকৃবি শিক্ষার্থীদের
সচিবালয় স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে রাজধানীর পুরোনো বাণিজ্য মেলার মাঠে দুটি মেলার নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার সকালে এ ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের ক্যাম্পাসে ফিরিয়ে নেয়।

মাঠটি বিশ্ববিদ্যালয়ের গবেষণাকাজে ব্যবহারের জন্য ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে কয়েক দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাঁদের দাবি, মাঠটি বিশ্ববিদ্যালয়ের।

মেলা আয়োজনে যুক্ত ব্যক্তিদের অভিযোগ, ভাঙচুরে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। কিছু নির্মাণসামগ্রী ও যন্ত্রপাতি নিয়ে যাওয়ার অভিযোগও করেন তাঁরা।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক তাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়ে প্রশাসনিকভাবে উদ্যোগ নেওয়া হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে।