ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল ৩ শতাংশের বেশি

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল ৩ শতাংশের বেশি

কৌশলগত জলপথ হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৩ শতাংশের বেশি কমেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বাজারের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৪৪ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ৭২ ডলারে নেমেছে।

এদিকে, আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) শুক্রবার জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি হতে পারে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে বিশ্ব তেলের বাজার আবারও উদ্বৃত্ত অবস্থায় ফিরবে।