ঢাকা, বাংলাদেশ   রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের সিনচিয়াংয়ে ৫ মাত্রার ভূমিকম্প

চীনের সিনচিয়াংয়ে ৫ মাত্রার ভূমিকম্প

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনচিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্রের (সিইএনসি) তথ্য অনুযায়ী, বেইজিং সময় শনিবার (১৪ নভেম্বর) রাত ১২টা ১৭ মিনিটে আকসু প্রিফেকচারের কুচা শহরে ভূমিকম্পটি অনুভূত হয়।

সংস্থাটি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর অক্ষাংশের ৪২ দশমিক ২২ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশের ৮৩ দশমিক ৬৪ ডিগ্রিতে। ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য জানানো হয়নি।