ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ

বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ

বাংলাদেশের মানুষের বক্তব্যে আঘাত লাগলে ক্ষমাপ্রার্থী বলে জানিয়েছেন ভারতীয় সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব ময়ূখ রঞ্জন ঘোষ। সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল ইটিভির টকশো ‘ফ্যাক্টচেক’-এ অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার। বাংলাদেশ ও ভারতের রাজনীতি এবং সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনার একপর্যায়ে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন ময়ূখ।

তিনি বলেন, বাংলাদেশের বিবেকবান মানুষ তাঁর কোনো কথায় আঘাত পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।

আলোচনায় ময়ূখ আরও বলেন, জাতীয়তাবাদী বিশ্বাস থেকে তিনি নিজের অবস্থান তুলে ধরেছেন। তবে বাংলাদেশের কিছু মানুষের বক্তব্য ও অবস্থান নিয়েও তাঁর মন্তব্য ছিল।

ভারতের টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সাবেক এই সংবাদ উপস্থাপক বাংলাদেশ নিয়ে বিভিন্ন সময়ে দেওয়া বক্তব্যের কারণে সমালোচনার মুখে পড়েছেন।