ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, নতুন করে সুবিধা পাবেন ৬ লাখ মানুষ

রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, নতুন করে সুবিধা পাবেন ৬ লাখ মানুষ

আসন্ন রমজানে সারা দেশে ৫২০টি ট্রাকে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির পরিকল্পনা নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এতে প্রায় ৪০ লাখ মানুষ সাশ্রয়ী দামে পণ্য কেনার সুযোগ পাবেন, যা গত বছরের তুলনায় ছয় লাখ বেশি।

গত রমজানে ৪৫০টি ট্রাকে পণ্য বিক্রি করেছিল সংস্থাটি। এবার ট্রাকের সংখ্যা ৭০টি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি স্মার্ট কার্ডধারীদের বাইরে সাধারণ ভোক্তাদের জন্যও খোলাবাজারে পণ্য বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানান, রমজানে সরবরাহ স্বাভাবিক রাখতে ভোজ্যতেল, মসুর ডাল ও চিনি অতিরিক্ত আমদানির প্রস্তুতি চলছে। এ বিষয়ে বিদেশি সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে ২২ কোটি লিটার ভোজ্যতেল, ২ লাখ ২০ হাজার টন ডাল এবং ১ লাখ ১০ হাজার টন চিনি সংগ্রহের পরিকল্পনা রয়েছে।