নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক। বুধবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, নভেম্বরের শুরুতে কর্মীদের মেডিক্যাল পরীক্ষা শুরু হবে। সরকারি ব্যবস্থাপনায় কর্মী পাঠাতে জনপ্রতি প্রায় ১ লাখ ৫৫ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা খরচ হতে পারে। বেসরকারি ব্যবস্থাপনায় খরচও আলোচনা করে নির্ধারণ করা হবে। মেডিক্যাল পরীক্ষার কেন্দ্রগুলোর তালিকা মন্ত্রণালয় ও মালয়েশীয় কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
