সাফ চ্যাম্পিয়নশিপ থেকে স্বাগতিক বাংলাদেশের বিদায়ের পর ফাইনাল ম্যাচের টিকিটের দাম কমেছে চার গুণ। যে টিকিটের দাম ছিল ১ হাজার টাকা, সেটিই এখন পাওয়া যাচ্ছে ২০০ টাকায়।
আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ম্যাচটি দেখতে রোববার (১৫ নভেম্বর) টিকিট বিক্রির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান টিকিফাইয়ের ওয়েবসাইটে গ্যালারির টিকিটের দাম ২০০ টাকা দেখা গেছে।
এর আগে বাংলাদেশ সেমিফাইনালে উঠলে ছাড়ের পরও গ্যালারির টিকিটের দাম ছিল ৮০০ টাকা।
শনিবার (১৪ নভেম্বর) সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ। এরপরই ফাইনালের টিকিটের দাম কমানো হয়। তবে দাম কমানোর পরও ফাইনালে দর্শক উপস্থিতি কেমন হবে, তা নিয়ে সংশয় রয়েছে।
