ঢাকা, বাংলাদেশ   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

  ১৪ বলে ফিফটি! নারী টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড ভারতীয় ব্যাটারের

  ১৪ বলে ফিফটি! নারী টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড ভারতীয় ব্যাটারের

 

নারী টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েছেন ভারতের প্রেমা রাওয়াত। ঘরোয়া সিনিয়র নারী টি-টোয়েন্টি ট্রফিতে উত্তরাখণ্ডের হয়ে হায়দরাবাদের বিপক্ষে মাত্র ১৪ বলে অপরাজিত ৫০ রান করেন তিনি।

গত সোমবার পুনেতে চার নম্বরে ব্যাটিংয়ে নেমে ছয়টি চার ও চারটি ছক্কায় ফিফটি পূর্ণ করেন প্রেমা। এর আগে এই রেকর্ড ছিল ১৫ বলে। প্রেমার ইনিংসে ভর করে উত্তরাখণ্ড ১৮৭ রান করে। জবাবে হায়দরাবাদ ৯৮ রানে গুটিয়ে গেলে ৮৯ রানে জয় পায় উত্তরাখণ্ড।

বল হাতেও অবদান রাখেন ২৪ বছর বয়সী প্রেমা। চার ওভারে ১২ রান দিয়ে নেন দুটি উইকেট। ম্যাচসেরাও হন তিনি।