ঢাকা, বাংলাদেশ   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে

বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে

বিয়ের সাজে বরসহ একটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে আলোচনায় এসেছেন অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী। তবে ছবির সঙ্গে দেওয়া তাঁর রসিকতাপূর্ণ ক্যাপশন ঘিরেই তৈরি হয়েছে ভক্তদের কৌতূহল।

ক্যাপশনে পারশা লিখেছেন, ‘বেগানা নারীদের কুদৃষ্টি থেকে হেফাজতের স্বার্থে বরের চেহারা গোপন রাখা হলো।’ পাশাপাশি বরের পরিচয় জানতে চেয়ে তাঁকে বা তাঁর পরিবারকে বিব্রত না করার অনুরোধও জানিয়েছেন।

তবে ছবিটি দেখে বিয়ের খবর মনে হলেও অভিনেত্রীর ক্যাপশনেই স্পষ্ট হয়, এটি ছিল নিছক রসিকতা। ভক্তদের অনেকে মন্তব্যের ঘরে মজার প্রতিক্রিয়া জানিয়েছেন। ছবিটি আসল, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি—তা নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলেছেন।