ঢাকা, বাংলাদেশ   রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন জেলা প্রশাসক নিয়োগ

গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন জেলা প্রশাসক নিয়োগ

দেশের তিন জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জ।

রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফারজকে গোপালগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে চুয়াডাঙ্গা এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।