ঢাকা, বাংলাদেশ   রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

ইত্যাদির দৃশ্যধারণ দেখতে গিয়ে শতাধিক দর্শকের মোবাইল চুরি

ইত্যাদির দৃশ্যধারণ দেখতে গিয়ে শতাধিক দর্শকের মোবাইল চুরি

জয়পুরহাটের কালাই উপজেলায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে গিয়ে শতাধিক দর্শকের মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার ঐতিহাসিক নান্দাইলদীঘি পাড়ে নান্দাইলদীঘি কলেজ মাঠে অনুষ্ঠানটির দৃশ্যধারণ চলে। হানিফ সংকেতের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠান দেখতে প্রায় ১০ হাজার দর্শক সমবেত হন।

বিপুল দর্শকের ভিড়ের মধ্যে একের পর এক মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। অনুষ্ঠান শেষে অন্তত ২০০টি ফোন চুরির খবর পাওয়া গেলেও সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।