ঢাকা, বাংলাদেশ   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

খাল পরিষ্কার করতে নেমে কাদায় আটকালেন ইউএনও, এরপর যা করলেন

খাল পরিষ্কার করতে নেমে কাদায় আটকালেন ইউএনও, এরপর যা করলেন

 

বরিশালের উজিরপুরে দীর্ঘদিনের ময়লা-আবর্জনায় ভরা খাল পরিষ্কার করতে গিয়ে কাদায় আটকে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। স্বেচ্ছাসেবীদের সহায়তায় উঠে আবারও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) উপজেলা পরিষদসংলগ্ন প্রায় দুই কিলোমিটার দীর্ঘ খালে এ অভিযান চালানো হয়। উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে কর্মসূচিতে শতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেন।

সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাঁচ ঘণ্টার অভিযানে খাল থেকে কচুরিপানা, প্লাস্টিক, পলিথিনসহ বিভিন্ন বর্জ্য অপসারণ করা হয়।

ইউএনও জানান, দীর্ঘদিনের বর্জ্যে খালটির পানিপ্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল। সরকারি বরাদ্দের অপেক্ষা না করে স্বেচ্ছাশ্রমে এমন উদ্যোগ নেওয়া সম্ভব। সামাজিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার আহ্বানও জানান তিনি।