ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

ট্রাকের ধাক্কায় সড়কে ঝরল দুই প্রাণ

ট্রাকের ধাক্কায় সড়কে ঝরল দুই প্রাণ

মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার কুলাউড়া-জুড়ী সড়কের আছুরিঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের রহিমপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর পুত্র আবু সুফিয়ান (৫২) ও নরসিংহ বুনার্জি একই ইউনিয়নের ফলতলা চা বাগানের সুরেন্দ্র বুনার্জির ছেলে নরসিংহ বুনার্জি (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুলাউড়া-জুড়ী সড়কের আছুরিঘাট এলাকায় কুলাউড়াগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী আবু সুফিয়ান ও নরসিংহ বুনার্জি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় ২ মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ওসি মো. আলী মাহমুদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে।