ঢাকা, বাংলাদেশ   রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

  নেতানিয়াহুকে পাশ কাটিয়ে ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

  নেতানিয়াহুকে পাশ কাটিয়ে ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

 

ইসরায়েলের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এসেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বাদ দিয়ে বিরোধী নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। নির্বাচনে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২৭ অক্টোবর দেশটির পার্লামেন্ট নির্বাচনে আইজেনকটের চারদলীয় জোট ৪৮টি এবং নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পায়। আরব নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে ১৯টি আসন। সরকার গঠনে প্রয়োজন ৬১ সদস্যের সমর্থন।

আইজেনকটের পক্ষে ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন রয়েছে। তবে আরব দলগুলোর সমর্থন নিয়ে তিনি সরকার গঠন করবেন কি না, তা এখনো অনিশ্চিত।

নিয়ম অনুযায়ী, সরকার গঠনে আইজেনকট ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানো যাবে। ব্যর্থ হলে অন্য কাউকে দায়িত্ব দেওয়া হবে। এ প্রক্রিয়াতেও সমাধান না হলে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।